...|...|...

রাজধানী

তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৯

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, রাত ১১:৫০
Shares
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৯

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই শিশুসহ ৭৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৯ অক্টোবর) দিনভর অপরাধপ্রবণ এলাকাগুলোতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে তেজগাঁও ও মোহাম্মদপুর থানা এলাকা থেকে ২২ জন করে মোট ৪৪ জন রয়েছেন। এ ছাড়া আদাবর থানা এলাকা থেকে ১৬ জন, শেরেবাংলা নগর থেকে ৯ জন, হাতিরঝিল থেকে ৭ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোছা. সুলতানা বেগম, মো. শরিফুল ইসলাম, মো. তরিকুল ইসলাম হৃদয়, মো. পরশ, মো. মোর্শেদ, মো. শাহরিয়ার হাসান শাওন, মো. সবুজ, মো. মাসুদ রানা, মো. সালাম হাওলাদার, মো. সোহাগ, মো. মিলন, লুৎফর ওরফে ফরহাদ, মো. সম্রাট, হৃদয় মজুমদার, জয় বাড়ৈ, মো. আরাফাত হোসেন, মো. রুহুল আমিন, মো. ফরহাদ মৃধা, মো. শাহাদাৎ হোসেন শরীফ ও মো. মাসুদুল হক।

এ ছাড়া গ্রেফতার হয়েছেন মো. খোকন, মো. শাকিল, মো. জাহিদুল ইসলাম আকাশ, মো. আবিদ, হালিমা, তাসলিমা আক্তার, পরান, ইয়াছিন, ফাতেমা, মো. কামাল হোসেন, মো. জুয়েল আহমেদ, মোছা. রওনাক পারভিন রনি, মো. ইউনুস, মো. কবির, মো. জিলানী, মো. রোমেল খালেক, মো. ইকবাল হোসেন, সাহেদ হাসান, মো. জীবন, মো. সোহান, মো. মাহিন আমিন, সাফায়েত হোসেন সিহাব, হামীম সহরোয়ার্দী, মো. তাফছিরুল ইসলাম ফাবিআল, মো. রাকিব হাসান, মো. তারেক, সোহাগ, মো. মুক্তার হোসেন ও মো. মনির হোসেন।

অভিযানে গ্রেফতার অন্যদের মধ্যে রয়েছেন মো. হোসেন, মো. অন্তর, মো. গোলাম রাব্বী, মো. মোমিন, মো. সাদ্দাম হোসেন, মো. নয়ন হোসেন, মো. আবুল হাসান, মো. উজ্জল, মো. রহমাতুল্লাহ সাজু, মিলন, সুজন, টুটুল হাসান, সজীব, সুমন, আব্দুর রহমান, শাজিদ ওরফে শাহিন, মো. অন্তর আহম্মদ রিফাত, মো. বাবু, মো. আনছার মিয়া, মারুফ হাওলাদার, মো. ফরিদ ইসলাম নুরনবী শাওন, আসিফ ইসলাম, হাশেম, জাকারিয়া ও স্বাধীন ইসলাম। এ ছাড়া দুই শিশুকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।