...|...|...

বিশ্ব

তুরস্ক-কাতারের প্রতিরক্ষা চুক্তি সই

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০
Shares
তুরস্ক-কাতারের প্রতিরক্ষা চুক্তি সই

ছবি: সংগৃহীত

পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক ও কাতার। চুক্তি অনুযায়ী, দুই দেশের যেকোনো একটির ওপর বাইরের কোনো পক্ষ সশস্ত্র হামলা চালালে যৌথভাবে তা মোকাবিলা করবে আঙ্কারা ও দোহা।

শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

নতুন এই চুক্তির আওতায় দুই দেশ নিজেদের নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রতিরক্ষানীতি নিয়ে নিয়মিত পরামর্শ করবে।

এ ছাড়া যৌথ সামরিক মহড়া আয়োজন, প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং সামরিক সদস্যদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করার পরিকল্পনা রয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নিজেদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং আরও নিরাপদ ও স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার অভিন্ন লক্ষ্য থেকেই এই প্রতিরক্ষা চুক্তি করা হয়েছে।

তুরস্ক ও কাতারের সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির ১২তম বৈঠক শেষে চুক্তির ঘোষণা দেওয়া হয়।