...|...|...

জাতীয়

তাহসিফের সাথে থাকা সেই নারী দিশা গ্রেফতার

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, দুপুর ২:০৭ | আপডেট: ১ নভেম্বর ২০২৬, দুপুর ২:২৫
Shares
তাহসিফের সাথে থাকা সেই নারী দিশা গ্রেফতার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা সাথে থাকা নারী দিশাকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

টঙ্গী নৌ পুলিশ সূত্র জানায়, শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশাকে গ্রেফতার করা হয়।

একই দিন মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা গেছে, তাহসিফের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সার্বক্ষণিক সঙ্গী জুনিয়র বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এসময় তাহসিফের সাথে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ।