জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এ বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন তারা।
এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


