...|...|...

ক্যাম্পাস

ঢাবিতে মধ্যরাতে ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, রাত ২:৫৩ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬, রাত ৩:০৪
Shares
ঢাবিতে মধ্যরাতে ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পরে বোম ডিসপোজাল ইউনিট এসে ককটেলটি নিষ্ক্রিয় করে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১২ টার দিকে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছন থেকে ককটেলটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার বাবুপুরা বাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছন থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। এরপর ককটেলটিকে উদ্ধার করে সেটিকে নিষ্ক্রিয় করা হয়।