...|...|...

রাজধানী

ঢাকেশ্বরী মন্দিরের সামনে হাতবোমাসহ ছাত্রলীগ নেতা আটক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৮
Shares
ঢাকেশ্বরী মন্দিরের সামনে হাতবোমাসহ ছাত্রলীগ নেতা আটক

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান ফটকের পাশ থেকে কয়েকটি হাতবোমাসহ মাহিন নামের এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় লোকজন। পুলিশ জানিয়েছে, আটক মাহিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কামরাঙ্গীরচর থানা শাখার সহ-সভাপতি।

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকেশ্বরী মন্দিরের প্রধান ফটকের পাশ থেকে হাতবোমাসহ তাকে আটক করা হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে মারধর করেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।