...|...|...

সারাদেশ

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের কাছ থেকে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের কাছ থেকে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৫:০১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৪
Shares
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের কাছ থেকে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

 কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি ভোটকেন্দ্রের সামনে থেকে ১০টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পশ্চিম পাশে মাত্র ২০ গজ দূরে একটি নেপিয়ার ঘাসের খেত থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াকান্দি বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।  বাজারের পাশেই স্থানীয় মতিন মাস্টারের নেপিয়ার ঘাসের খেতে বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় রাজমিস্ত্রি ফরিদ খান মুখ বাঁধা দুটি ব্যাগ পড়ে থাকতে দেখেন।  বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি স্থানীয়দের খবর দেন।

খবর পেয়ে সেখানে উৎসুক জনতা ভিড় করলে প্রশাসনকে জানানো হয়।  পরে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে ওই দুটি ব্যাগ তল্লাশি করেন।  ব্যাগগুলোর ভেতর থেকে লাল টেপে মোড়ানো ১০টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি ফরিদ খান বলেন, 'ঘাসের ভেতরে মুখ বাঁধা ব্যাগ দেখে ভয় পেয়ে স্থানীয়দের জানাই।  পরে আরেকটি ব্যাগও পাওয়া গেলে প্রশাসনকে খবর দেওয়া হয়।' 

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনে আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে।  এ ঘটনায় ভোটার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।  তারা ওই ভোটকেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানান।

ওসি মো. জামাল উদ্দিন বলেন, 'খবর পেয়ে বানিয়াকান্দি ভোটকেন্দ্রের সামনে থেকে দুটি ব্যাগে থাকা ১০টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় আনা হয়েছে।  এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।'