...|...|...

রাজধানী

ঢাকার আকাশে মেঘের আনাগোনা, তাপমাত্রা নিয়ে যা জানা গেল

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫১
Shares
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, তাপমাত্রা নিয়ে যা জানা গেল

ছবি: সংগৃহীত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সাথে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

রবিবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং সোমবার (৩০ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ২৩ মিনিটে।