...|...|...

রাজধানী

ঢাকার বাতাস ‘সহনীয়’, বায়ুদূষণে শীর্ষে লাহোর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৭
Shares
ঢাকার বাতাস ‘সহনীয়’, বায়ুদূষণে শীর্ষে লাহোর

ছবি: সংগৃহীত

ধুলো, ধোঁয়া ক্ষতিকর কণার উপস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ওপর প্রভাব ফেলছে। সেই সাথে পৃথিবীতে প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই।

এমন অবস্থায় বায়ুমান স্কোর ৬১ নিয়ে তালিকার ৩৯ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের এই মানকে ধরা হয়মাঝারি বা সহনীয় অন্যদিকে ২০৭ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বাতাসের এই মান নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকরবলে বিবেচনা করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ২০৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ছাড়া ১৯১ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, ১৮৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, ১৫৭ স্কোর নিয়ে তালিকার চতুর্থ নম্বরে রয়েছে মালয়েশিয়ার কুচিং এবং পঞ্চম অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তা স্কোর ১৫১।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মানঅনেক ভালোবলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলেমাঝারি বা সহনীয়ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোরসংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকরহিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্তঅস্বাস্থ্যকরহিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলেখুবই অস্বাস্থ্যকরবলে বিবেচনা করা হয়। ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তাদুর্যোগপূর্ণবলে বিবেচিত হয়।