...|...|...

রাজধানী

ঢাকার বাতাস আজ যাদের জন্য অস্বাস্থ্যকর

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৭
Shares
ঢাকার বাতাস আজ যাদের জন্য অস্বাস্থ্যকর

ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ঢাকা ৭ম স্থানে রয়েছে। বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ১৪৭, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। আর সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর (স্কোর ২৮৬) যা ‘খুবই অস্বাস্থ্যকর’।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ২২৯, তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা, স্কোর ১৯৮, চতুর্থ স্থানে ভারতের কলকাতা শহর, স্কোর ১৮৯, পঞ্চম স্থানে রয়েছে উজবেকিস্তানের তাশখন্দ স্কোর ১৫৩ ও ষষ্ঠ স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর, স্কোর ১৪৭।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।