...|...|...

জাতীয়

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৩:২৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৩:২৬
Shares
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চলমান উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়ন এবং কার্যক্রমের অগ্রগতি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন তিনি।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে রাজধানীর পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে গঠিত কমিটির কার্যক্রম বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ পর্যন্ত নেওয়া উদ্যোগ, বাস্তবায়নের অগ্রগতি এবং পরবর্তী কার্যক্রম নিয়ে সভায় আলোচনা হয়।