...|...|...

স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৮ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২১
Shares
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩

ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নতুন করে ১ হাজার ৫৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২ জন রয়েছেন। ঢাকার বাইরে ঢাকা বিভাগে ৩৮৪ জন, খুলনা বিভাগে ২৯২ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন, বরিশাল বিভাগে ১৫৪ জন, রাজশাহী বিভাগে ১৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ৮২ জন, রংপুর বিভাগে ১৯৬৫ জন ও সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৬১ হাজার ৯৭২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫৭ হাজার ৬১০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ডেঙ্গুতে এ নিয়ে মোট ১৮৪ জনের প্রাণহানি ঘটল। এর আগে ২০২৫ সালে ডেঙ্গুতে মোট ৪১৩ জন এবং ২০২৪ সালে ৫৭৫ জন মারা যান। তবে দেশের ইতিহাসে ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।