...|...|...

সারাদেশ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় হাসপাতালে ১২৬ ডেঙ্গু রোগী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৪৭
Shares
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় হাসপাতালে ১২৬ ডেঙ্গু রোগী

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় হাসপাতালে ১২৬ ডেঙ্গু রোগী। ফাইল ছবি

চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
 
এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫৩ জনে। সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৪ জন, ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৩ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দুজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪৩ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৩ হাজার ৫৮৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালগুলোতে ৩ হাজার ১৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫৭৬ জন চিকিৎসা নিয়েছেন।