...|...|...

স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩৬ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১৭
Shares
ডেঙ্গুতে একদিনে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর ভয়াবহতা যেন কমছেই না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩১৬ জনের প্রাণহানি ঘটল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গুর রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৭ হাজার ২৯৬ জন।

এর আগে,স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছর গত ৬ অক্টোবর একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল।