...|...|...

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, রাত ৮:০১
Shares
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৭ জন।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৬৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৫ জন, খুলনা বিভাগে ১২২ জন, রংপুর বিভাগে ১০৫ জন এবং বরিশাল বিভাগের ১৫৪ জন রয়েছেন।

অধিদফতরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭০ হাজার ২৮০ জন। এদের মধ্যে ১ লাখ ৬৪ হাজার ১৫০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৬১৭ জন চিকিৎসাধীন আছেন।

অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যুসহ চলতি বছর ডেঙ্গুতে মোট ৫১৩ জনের মৃত্যু হয়েছে।

এরআগে, ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট নিহত হন ৪১৩ জন। এ ছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট নিহত হন ৫৭৫ জন। আর ২০২৩ সালে ডেঙ্গুতে নিহত হন ১ হাজার ৭০৫ জন এবং মোট আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।