...|...|...

জাতীয়

ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩১
Shares
ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়, সে লক্ষ্যেই নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট কমাতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, বর্তমান সরকার বিজ্ঞান ও কৃষি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে।