...|...|...

রংপুর

ডিমলায় ভারতীয় গাজাসহ গ্রেফতার ২

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:২২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২৯
Shares
ডিমলায় ভারতীয় গাজাসহ গ্রেফতার ২

নীলফামারীর ডিমলা উপজেলার ঝাড়সিংহেরশ্বর সীমান্তসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ভারতীয় গাঁজাসহ দুই কারবারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

শনিবার (২৫ জুলাই) দিনগত মধ্যরাতে ঝাড়সিংহেশ্বর বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ ও ঝাড়সিংহেশ্বর সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৩ কেজি গাঁজা জব্দ করেন বিজিবি সদস্যরা।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার কালিগঞ্জ গ্রামের শাকিল ইসলাম এবং ঝাড়সিংহেশ্বর গ্রামের শাহ আলী।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পেরিয়ে ভারত থেকে পাচার করে আনা এসব গাঁজা সুবিধাজনক সময়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে জঙ্গলের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল। আটককৃতদের এবং উদ্ধার হওয়া মাদক আইনানুগ প্রক্রিয়া শেষে ডিমলা থানা পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ঝাড়সিংহেশ্বর বিওপি জানায়, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতনতা বাড়াতে বিজিবি কাজ করে যাচ্ছে।

মামলা দায়ের ও বিজিবির হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।