...|...|...

রাজধানী

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৩

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:২০
Shares
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৩

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময় ৪৭টি মামলা দায়ের করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ১৮ জন, লালবাগে ২৮, ওয়ারীতে ৫৩, মতিঝিলে ৩৬, তেজগাঁওয়ে ৮৬, মিরপুরে ৯৭, গুলশানে ৪২, উত্তরা বিভাগে ৪১ এবং গোয়েন্দা বিভাগে দুজন রয়েছেন।

অভিযানকালে দুটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১ হাজার ৩৭৬ পিস ইয়াবা, ৩৪০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।