রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৫৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে জানানো হয়, মিরপুর বিভাগ ১৪৪ জন, ওয়ারী বিভাগ ৯৫ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, গুলশান বিভাগ ৫৫ জন, উত্তরা বিভাগ ৪৯ জন, লালবাগ বিভাগ ৪২ জন, রমনা বিভাগ ৪১ জন, মতিঝিল বিভাগ ৪৪ জন এবং এসআরইউ ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫৪০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫৮ পিস ইয়াবা, ৪.২ গ্রাম ও ৪ পুরিয়া হেরোইন, ৩৭টি প্যাথেড্রিন ইনজেকশন, ২টি চাকু ও ২টি কাটার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।


