...|...|...

ক্যাম্পাস

ডিইউসেপের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে রাসেল-দিপু

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, রাত ১:১৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪২
Shares
ডিইউসেপের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে রাসেল-দিপু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পঞ্চগড়ের অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পঞ্চগড় (ডিইউসেপ) এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৬২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনটির নিজস্ব প্যাডে সভাপতি মো: রাসেল ইসলাম ও সাধারণ সম্পাদক আল খালিদ বীন ওয়ালিদ দিপু স্বাক্ষরিত এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 

এর আগে চলতি বছরের ৩১ জানুয়ারি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মো: রাসেল ইসলাম,  সাধারণ সম্পাদক পদে আল খালিদ বীন ওয়ালিদ দিপু স্বাক্ষরিত ও সাংগঠনিক সম্পাদক পদে মারুফা আক্তার কলি নির্বাচিত হন। 

সার্বিক বিষয়ে সংগঠনটির সভাপতি মো: রাসেল ইসলাম বলেন, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব পঞ্চগড় (ডিইউসেপ) এর পূর্ণাঙ্গ কমিটিতে পদপ্রাপ্ত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা ডিইউসেপ এর মাধ্যমে পঞ্চগড়ের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একত্রিত করে পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের নিয়ে কাজ করার চেষ্টা করে আসছি। এরই ধারাবাহিকতায় আমরা পঞ্চগড় জেলায় এডমিশন ক্যান্ডিডেট শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন এডমিশন হেল্পলাইনের আয়োজন করেছি। আশা করছি কমিটি পূর্ণাঙ্গ হওয়ার মাধ্যমে এই কার্যক্রম আরো বেগবান হবে। এবং আলোকিত পঞ্চগড় গড়ার প্রত্যয়ে আমরা সামিল হতে পারব।

সার্বিক বিষয়ে সাধারণ সম্পাদক আল খালিদ বীন ওয়ালিদ দিপু বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পঞ্চগড়ের শিক্ষার্থীদের নানা ইস্যুতে পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে। 

উল্লেখ্য, ২০০২ সালে আলোকিত পঞ্চগড় গড়ার প্রত্যয়ে (ডিইউসেপ) সংগঠনটির যাত্রা শুরু হয়। সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ পঞ্চগড়ের প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থী সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে।