...|...|...

খেলা

ডাবল সেঞ্চুরি করেই সেজদায় লুটিয়ে পড়লেন হৃদয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০৮ | আপডেট: ৭ নভেম্বর ২০২৬, বিকেল ৩:১৩
Shares
ডাবল সেঞ্চুরি করেই সেজদায় লুটিয়ে পড়লেন হৃদয়

তাওহীদ হৃদয়। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে যখন একের পর এক উইকেট হারাচ্ছে বাংলাদেশ, তখন একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে গেছেন তাওহীদ হৃদয়। সতীর্থদের আসা-যাওয়ার মাঝেও দারুণ ধৈর্য ও দায়িত্বশীল ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। দ্বিশতকের আনন্দে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেজদায় লুটিয়ে পড়েন হৃদয়।

শনিবার (৭ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে নিজের প্রথম শতকের দেখা পান হৃদয়। ১৭১ বলে ১১টি চার ও একটি ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। লাঞ্চ বিরতিতে ১০০ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার। দ্বিশতকের দেখা পান ৩০৪  বলে ।

দিনের খেলা শুরু হয়েছিল বাংলাদেশের ৮৮ রানে ৩ উইকেট নিয়ে। আগের দিনের অপরাজিত ব্যাটার হৃদয় ও মুশফিকুর রহিমের ওপর ভরসা ছিল দলের। দুজন মিলে চতুর্থ উইকেটে ৭৮ রানের জুটি গড়েন। তবে ৩৪ রান করে মুশফিক ফিরলে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

এরপর একে একে সাজঘরে ফেরেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। লিটন করেন ৮ রান, মিরাজের ব্যাট থেকে আসে ১৬ রান। হাসান মাহমুদ করেন মাত্র ১ রান। ফলে ১৮৪ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন হৃদয়। তাইজুল ইসলামকে সাথে নিয়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করেন তিনি।

এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান সংগ্রহ করে। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে নিজের সামর্থ্যের জানান দিলেন হৃদয়।