...|...|...

বিশ্ব

ট্রাম্প ঘনিষ্ঠ কলিন্সকে হারিয়ে জর্জিয়ার জয় পেলেন ডেমোক্র্যাট জন অসফ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:১০
Shares
ট্রাম্প ঘনিষ্ঠ কলিন্সকে হারিয়ে জর্জিয়ার জয় পেলেন ডেমোক্র্যাট জন অসফ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জন অসফ। রিপাবলিকান পার্টির প্রার্থী মাইক কলিন্সকে হারিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি।

সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, মাইক কলিন্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য। অন্যদিকে, ২০২১ সাল থেকে সিনেটরের দায়িত্ব পালন করছেন জন অসফ।

এবারের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়ার সিনেট আসনটি ঘিরে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে।

নির্বাচনী প্রচারের সময় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মতাদর্শের ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের অভিযোগে সমালোচনার মুখে পড়েন মাইক কলিন্স। অন্যদিকে, প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানো, স্বাস্থ্যসেবা ও সরকারের জবাবদিহির বিষয়গুলোকে গুরুত্ব দেন জন অসফ।