...|...|...

বিশ্ব

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে যা বললেন জেলেনস্কি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, রাত ৯:২৮ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬, রাত ৯:৩০
Shares
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে যা বললেন জেলেনস্কি

ছবি: সংগৃহীত

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা তাঁর কাছে ‘নতুন খবর’ বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়া এ ধরনের যুদ্ধবিরতিতে সম্মত হলে ইউক্রেনও তা মেনে নেবে বলে জানিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত জ্বালানি-সংক্রান্ত যুদ্ধবিরতির বিষয়ে তিনি আগে থেকে কিছুই জানতেন না।

জেলেনস্কি বলেন, রাশিয়া যদি জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মত হয়, তবে ইউক্রেনও একই পদক্ষেপ নিতে প্রস্তুত। ট্রাম্প যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ বিষয়ে সমঝোতা করে থাকেন, তাহলে যুদ্ধবিরতি কবে থেকে কার্যকর হবে, তা জানানোর আহ্বান জানান তিনি।

জেলেনস্কির ভাষ্য, ইউক্রেন প্রস্তুত এবং এ ধরনের যুদ্ধবিরতি মেনে নেবে। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সময় ও শর্ত সম্পর্কে স্পষ্ট তথ্য জানতে চায় কিয়েভ।