...|...|...

অপরাধ

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ১ হাজার ৬৮৭ মামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১২ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৯
Shares
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ১ হাজার ৬৮৭ মামলা

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ৬৮৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৪২০টি যানবাহন ডাম্পিং এবং ৩০৩টি যানবাহন রেকার করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১৩৫টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৭টি বাস, একটি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা রয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে করা হয়েছে ১৫৬টি মামলা। এ বিভাগে ৯টি বাস, ৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এ ছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩৯টি মামলা করা হয়েছে। এর মধ্যে ২৫টি বাস ও ১১৯টি মোটরসাইকেল রয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭১টি মামলা করা হয়। এ সময় ২৩টি বাস, ৩২টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি এবং ৯২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩৭টি মামলা হয়েছে। এ বিভাগে একটি বাস, একটি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৬৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে। সেখানে মোট ৩১৬টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১২টি বাস, ১০টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১৭৭টি মোটরসাইকেল রয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮৩টি মামলা করা হয়েছে। এ সময় ২৮টি বাস, ১৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি এবং ১১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ১৫০টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৪০টি বাস, একটি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীতে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। নগরবাসীর নিরাপদ ও সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।