ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির কর্পোরেট সেলস বিভাগে সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে পারবেন নারী ও পুরুষ উভয় প্রার্থী। ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বেতনের পাশাপাশি তারা প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, বার্ষিক ইনক্রিমেন্টসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া সপ্তাহে দুই দিন ছুটির সুবিধাও রয়েছে।
প্রতিষ্ঠানের নাম: ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড
পদের নাম: সিনিয়র অফিসার
বিভাগ: কর্পোরেট সেলস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: স্টেকহোল্ডার ব্যবস্থাপনা ও বাণিজ্যিক দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৬ বছর।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এবং নিয়োগের বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৪ ডিসেম্বর ২০২৬।

