...|...|...

সারাদেশ

টেকনাফে বিজিবির সাথে রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর গোলাগুলি

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ৪ জুন ২০২৬, দুপুর ১২:৫৮ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:২৪
Shares
টেকনাফে বিজিবির সাথে রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর গোলাগুলি
কক্সবাজারের উখিয়া সীমান্তসংলগ্ন নাফ নদীতে বিজিবির সাথে একটি রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি বিদেশি রাইফেল, বিপুল পরিমাণ গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ৩টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (৩ জুন) দুপুরের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ বাহারপাড়া এলাকার সীমান্তবর্তী নাফ নদীর শূন্য লাইনের কাছে মিয়ানমার থেকে জেলের বেশে হঠাৎ করে নৌকাযোগে কয়েকজন অস্ত্রধারী সশস্ত্র গ্রুপের উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় টহলরত বিজিবির বিশেষ দল তাৎক্ষণিকভাবে নদী সংলগ্ন বেড়িবাঁধে অবস্থান নেয় এবং অস্ত্রধারী সশস্ত্র গ্রুপের ওপরগুলি বর্ষণ করে। পরবর্তীতে সশস্ত্র গ্রুপটি কয়েক রাউন্ড ফায়ার করে নৌকা রেখে নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহল দল তাদের অবস্থানরত নৌকাটি আটক করে তল্লাশি চালিয়ে ১টি জি থ্রি রাইফেল, ৩টি জি থ্রি খালি ম্যাগাজিন, ৩টি খালি ফাইবার ম্যাগাজিন, ৫১৫ রাউন্ডগুলি, ১টি মোবাইল, ২টি এয়ারটেল সিম, চার হাজার পিস ইয়াবাসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে।
লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় সীমান্তে বিজিবির জনবল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে বসবাসরত জনসাধারণ এবং জেলেদের জান-মালের নিরাপত্তায় বিজিবি প্রস্তুত রয়েছে।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘সীমান্তবর্তী নাফ নদী  ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো মাদকপাচারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এতে সীমান্তবাসী ও স্থানীয় জেলেদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।’