...|...|...

সারাদেশ

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, একই পরিবারের ছয়জন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, দুপুর ২:২১ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, বিকেল ৩:১৮
Shares
টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, একই পরিবারের ছয়জন

ছবি: সংগৃহীত

কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে ছয়জন একই পরিবারের সদস্য। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

নিহতদের মধ্যে ঢাকার বনশ্রীর বাসিন্দা আশিকুল নামে ব্যক্তির পরিবারের ৬ সদস্য রয়েছেন। তারা হলেন- ফারিয়া কবির (৩৩), নাফিস ইবতে হামিদ (২৪), পাঁচ বছর বয়সী ফাইজান, মিথিলা মেহজাবিন (২৩), লাইলা জাহান নাবিলা (২৪) ও মালিহা (২৮)।

টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো. সুমন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই তা নেভানোর চেষ্টা করা হয়েছিল। তবে এর মধ্যেই রিসোর্টের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য, শনিবার সকাল ৭টার দিকে রিসোর্ট থেকে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠ দিয়ে তৈরি টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে মোট কক্ষ ছিল ৯টি।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।