মুন্সীগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সংগঠনের ঝটিকা মিছিল ও নাশকতার সন্দেহে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীকে উত্তর ইসলামপুর ফরাজি বাড়ির ঘাট ও মোল্লারচর এলাকায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যার ৬টার দিকে জেলার মোল্লারচর এলাকায় এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজ পাঠানের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা অভিযান চালিয়ে নাশকতার সন্দেহে তাদের আটক করেন। পরে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তসলিম উদ্দিন জানান, এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি সঠিক প্রমাণ ও তথ্য নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবো।


