...|...|...

সারাদেশ

জুলাই স্মৃতিস্তম্ভে এনসিপির ফুল দিতে প্রশাসনের বাধা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, দুপুর ১:০৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৪৬
Shares
জুলাই স্মৃতিস্তম্ভে এনসিপির ফুল দিতে প্রশাসনের বাধা

জুলাই স্মৃতিস্তম্ভে এনসিপিকে ফুল দিতে জেলা প্রশাসনের বাধা। ছবি: টাইমস টুডে

টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে জুলাই স্মৃতিস্তম্ভে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ফুল দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের বিরুদ্ধে। বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় শহরের ডিস্ট্রিক্ট গেট সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এ ঘটনা ঘটে।

জেলা এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল বলেন, আজকে আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিলো। শহিদদের সম্মানে বেলা সাড়ে ১০টায় স্মৃতিস্তম্ভে আমাদের ফুল দেওয়ার কথা। কিন্তু পৌনে ১১টার দিকে এনডিসি লাবিবুজ্জামান মুস্তাবীন এসে আমাদের অবগত করেন জেলা প্রশাসন ১২টার দিকে ফুলেল শ্রদ্ধা জানাবেন। তারপর আপনারা ফুল দিতে পারবেন।

তিনি বলেন, যেখানে আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ভোর থেকে শুরু হয়, সেখানে জুলাই নিয়ে তাদের কেন এতো গড়িমসি। আমাদের বাধা দেওয়ার কারণে আমরা চলে যাচ্ছি।

এ বিষয়ে জেলা প্রশাসক শরীফা হকের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।