...|...|...

বিশ্ব

জুয়াড়ির মতো পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প: গালিবাফ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৩০
Shares
জুয়াড়ির মতো পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প: গালিবাফ

ডোনাল্ড ট্রাম্প । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবাফ। তিনি অভিযোগ করেছেন যে, জুয়াড়ির মতো অবস্থা হওয়া সত্ত্বেও ট্রাম্প প্রশাসন জুয়ার টেবিল ছেড়ে উঠতে পারছে না এবং উল্টো তারা নতুন আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের একটি দীর্ঘ পোস্টের প্রতিক্রিয়ায় গালিবাফ এই মন্তব্য করেন। উল্লেখ্য, ভ্যান্স তার ওই পোস্টে স্বীকার করেছিলেন যে, ইরানের সাথে যুদ্ধই মূলত মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় ডেকে এনেছে।

ভ্যান্সকে উদ্দেশ করে সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে গালিবাফ লেখেন, এটি হেরে যাওয়া এক জুয়াড়ির শক্তি ছাড়া আর কিছু নয়... আমেরিকা যখন ইসরায়েল-সর্বস্ব এক অন্ধ খাদের কিনারায় কাঁপছে, ঠিক তখন খোদ বস (ট্রাম্প) পরবর্তী যুদ্ধের পর্যায় বা প্রস্তুতি নিচ্ছেন।

এ সময় জে ডি ভ্যান্সকে একহাত নিয়ে ইরানি পার্লামেন্ট স্পিকার আরও বলেন, টেডের মতো লম্বা বক্তৃতা দেওয়া বাদ দিন। এই কথাগুলো সরাসরি গিয়ে আপনার বসকে (ট্রাম্পকে) কেন বলছেন না?