...|...|...

শিক্ষা

জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৩:০৫ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৯
Shares
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সংক্রান্ত নতুন সময়সূচি চূড়ান্ত করেছে। গত আগস্ট বোর্ডে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এতে শিক্ষাপঞ্জিতে থাকা সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ডিসেম্বর সারা দেশে একযোগে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১০, ১৩ ১৫ ডিসেম্বর পরীক্ষা নেওয়া হবে।

তথ্য নিশ্চিত করে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, আমরা সভা করেছিলাম। সভায় নতুন একটি সময়সূচি ঠিক করা হয়েছে। সে অনুযায়ী- ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জিতে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি ফল প্রকাশের সম্ভাব্য সময় জানানো হয়েছিল।

তাতে জুনিয়র বৃত্তি পরীক্ষা ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। সেখানে ৩০ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাব্য দিন রাখা হয়েছিল। তবে তা কিছুটা এগিয়ে নিয়ে এলো শিক্ষা বোর্ড।

বছর মোট ৪০০ নম্বরের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের মেধাবৃত্তি সাধারণ বৃত্তি দেওয়া হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি গণিতে প্রতিটিতে ১০০ নম্বর থাকবে। শিক্ষার্থীরা এই তিন বিষয়ে সময় পাবে ঘণ্টা করে।

এদিকে বিজ্ঞান বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০= ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। দুই বিষয়ে এক ঘণ্টা ৩০ মিনিট করে ঘণ্টা সময় পাবে শিক্ষার্থীরা।

শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের বাংলা পরীক্ষার মধ্য দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার তারিখ-

  • বাংলা - ডিসেম্বর
  • ইংরেজি - ১০ ডিসেম্বর
  • গণিত - ১৩ ডিসেম্বর
  • বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্বপরিচয় ১৫ ডিসেম্বর

সারাদেশে একই রুটিন বা সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে।