...|...|...

সাহিত্য

প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:১৯ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩৪
Shares
প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’

ছবি: সংগৃহীত

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস উপলক্ষে ‘জীবনানন্দ স্মরণ-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে স্রোত আবৃত্তি সংসদ ও ভোলা আবৃত্তি সংসদের যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দুই সংগঠনের আবৃত্তিশিল্পী ও আমন্ত্রিত শিল্পীরা কবিতা আবৃত্তি করেন। তাদের পরিবেশনায় উঠে আসে জীবনানন্দ দাশের কবিতায় প্রকৃতির অনুভব, বাংলার রূপ ও মানবচেতনার নানা দিক।

অনুষ্ঠানে কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন বিশিষ্ট কবি নাসির আহমেদ।

আয়োজনে আমন্ত্রিত শিল্পী হিসেবে অংশ নেন আমিয়া অমিনিতা, মাহফুজ আহমেদ শান্ত, আদৃত আরাবি, নাজা রহমান ও সেমন্তি রোদসী। এ ছাড়া ভোলা আবৃত্তি সংসদের শিল্পী শফিকুল ইসলাম শামীম, মাহবুব উর রহমান, জেসমিন বন্যা, ফারজানা মিশু, শামশেদ শাহনীন ও শামস মিঠু আবৃত্তি পরিবেশন করেন।

স্রোত আবৃত্তি সংসদের পক্ষে আবৃত্তি পরিবেশন করেন শামীমা সুলতানা তন্দ্রা, সানজিদা সোহেলী, মাহফুজ মাসুম, রেহানা আক্তার, মাহফুজ রিজভী, মাহফুজ তুহিন, আজিজ রানা, ফারহানা আক্তার ও ইহতেশামা রুমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসুমুজ্জামান।

আয়োজকেরা জানান, বাংলা সংস্কৃতি ও আবৃত্তিচর্চাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে স্রোত আবৃত্তি সংসদ নিয়মিত এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আসছে। জীবনানন্দ স্মরণ-২০২৬ আয়োজনের মধ্য দিয়ে কবির সাহিত্যকর্ম ও কাব্যভাবনাকে নতুন করে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে।