...|...|...

বিশ্ব

জার্মানিকে ‘ভয়াবহ আঘাতের’ হুঁশিয়ারি ইরানের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩৩
Shares
জার্মানিকে ‘ভয়াবহ আঘাতের’ হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত

জার্মানির যুদ্ধ-সমর্থক অবস্থানের সমালোচনা করে দেশটির বিরুদ্ধে ‘ভয়াবহ আঘাত’ হানার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, গত বছর ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে সমর্থন জানিয়েছিল জার্মানি। অথচ এখন ওই সংঘাতের কারণে ইউরোপের জ্বালানি ব্যয় ১০০ বিলিয়ন ইউরোর বেশি বেড়েছে ।

আরাঘচি উল্লেখ করেন, গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানে বোমা হামলা শুরু করে, তখন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ একে ‘ইউরোপের নোংরা কাজ সম্পন্ন করা’ বলে অভিহিত করেছিলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের জনগণের ক্ষতি করার দুঃসাহস যারা দেখাবে, তাদের ওপর ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে ভয়াবহ আঘাত হানবে, তার তুলনায় এই ১০০ বিলিয়ন ইউরো কিছুই নয়।”

তিনি আরও বলেন, “এখন আর কোনো ‘রেড লাইন’ বা সীমাবদ্ধতার রেখা অবশিষ্ট নেই।”