...|...|...

জাতীয়

জানা গেল সরকারি খরচে এ পর্যন্ত কতজন আইনি সেবা পেয়েছেন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, দুপুর ১:০২
Shares
জানা গেল সরকারি খরচে এ পর্যন্ত কতজন আইনি সেবা পেয়েছেন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদফতরের মাধ্যমে সরকারি খরচায় ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৬৫৮ জনকে আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ সেবার মধ্যে সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৪০৯ জন, ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৩ লাখ ৮৩ হাজার ৬১৭ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৬৫৮ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রী-'১৬৬৯৯') ২ লাখ ৭৪ হাজার ৭৯ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৪৫৭ জন। লিগ্যাল এইড-এর মাধ্যমে সবমিলিয়ে এ পর্যন্ত আইনগত সহায়তা প্রাপ্ত উপকারভোগী ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন।

আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দিতে প্রণীত ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন একটি সরকার নিয়ন্ত্রিত সেবা সংস্থা।