...|...|...

ধর্ম

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪০ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, সকাল ১০:০৫
Shares
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

ছবি: সংগৃহীত

পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও তারিখ নির্ধারণের উদ্দেশে আগামীকাল রবিবার (১১ অক্টোবর) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১০ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), এমপি।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

উল্লেখ্য, ইসলামী চান্দ্রবর্ষের পঞ্চম মাস জমাদিউল আউয়াল। মুসলিম ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সময়। চাঁদ দেখার ওপর নির্ভর করে এই মাসে ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। জামাদ শব্দের অর্থ শুষ্ক, অনাবৃষ্টিপ্রবণ বা ঊষর ভূমি। এ থেকে মাসটির নামের উৎপত্তি। অর্থাৎ এটি এমন এক সময়কে নির্দেশ করে যখন আরবের ভূমি শুকনো ও বৃষ্টিহীন থাকত।