...|...|...

বিনোদন

জন্মদিনে ‘বিজনেস মেন্টর’কে অপুর হৃদয়ছোঁয়া শুভেচ্ছা, কে এই ফেরদৌস?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫:২০
Shares
জন্মদিনে ‘বিজনেস মেন্টর’কে অপুর হৃদয়ছোঁয়া শুভেচ্ছা, কে এই ফেরদৌস?

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অনুভূতি খুব একটা প্রকাশ করেন না ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেই তিনিই বুধবার সন্ধ্যায় ফেসবুকে এক যুবকের সাথে নিজের ছবি দিয়ে লিখলেন মন-ছোঁয়া জন্মদিনের বার্তা। আর তাতেই শুরু হয়েছে নেটদুনিয়ায় নতুন আলোচনা। কে এই মানুষটি, যাকে অপু একই সঙ্গে ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ বলে সম্বোধন করলেন?

পোস্টের শুরুতেই অপু লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর।’ তার ভাষ্য, ব্যবসাকে নতুন চোখে দেখতে শেখা এই মানুষটির হাত ধরেই। শুধু ব্যবসার কৌশলই নয়, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস এবং নিজে কিছু করার তাগিদও তিনি পেয়েছেন তার কাছ থেকে।

জীবনের পথচলায় পাওয়া এসব শিক্ষাকে অমূল্য উল্লেখ করে অপু আরও লেখেন, হৃদয়ের গভীর থেকে তার জন্য রইল অনেক শুভকামনা ও ভালোবাসা।

বার্তার শেষ দিকে এসে আরও আবেগপ্রবণ হয়েছেন অভিনেত্রী। সাফল্য কামনার পাশাপাশি তিনি প্রত্যাশা করেছেন, এই বন্ধুত্ব ও একসঙ্গে পথচলা আরও অনেক দূর এগিয়ে যাবে। অপুর কথায়, শুধু ব্যবসায়িক পরামর্শদাতা হিসেবে নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও সব সময় পাশে থাকবেন তিনি।

পোস্টে ওই ব্যক্তির নাম বা পরিচয় আলাদা করে উল্লেখ করেননি অপু। তবে তার লেখা থেকে এটুকু স্পষ্ট, তিনি অপুর ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যবসার ক্ষেত্রে পরামর্শদাতা। গত কয়েক বছর ধরে অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও সক্রিয় এই নায়িকা। সেই পথচলায় পাওয়া অনুপ্রেরণা আর সহযোগিতার কথাই যেন তুলে ধরেছেন জন্মদিনের এই বার্তায়।

অপুর ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, ছবির ওই ব্যক্তির নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী একজন ব্যবসায়ী।