...|...|...

চাকরি

জনবল নিয়োগ দেবে বাজুস, যারা আবেদন করতে পারবেন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৩:১৭
Shares
জনবল নিয়োগ দেবে বাজুস, যারা আবেদন করতে পারবেন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের পণ্যভিত্তিক সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠনটি ব্যবস্থাপক (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)
পদের নাম: ব্যবস্থাপক (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন)
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: জার্নালিজম/গণযোগাযোগ ও সাংবাদিকতা, পাবলিক রিলেশনস (PR), মার্কেটিং বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। 
অন্যান্য যোগ্যতা: বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় চমৎকার ও নিখুঁতভাবে প্রেস রিলিজ, রিপোর্ট এবং বক্তব্য লেখার দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

প্রধান দায়িত্বসমূহ-

সংগঠন ও মেম্বার সার্ভিস: বাজুসের পরিচালনা পর্ষদ এবং সদস্যভুক্ত জুয়েলারি ব্যবসায়ীদের সাথে সমন্বয় রেখে ইন্টারনাল ও এক্সটারনাল কমিউনিকেশন পরিচালনা করা।

ব্র্যান্ডিং ও প্রমোশন: বাংলাদেশের জুয়েলারি খাতের উন্নয়ন, সম্ভাবনা এবং জুয়েলারি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বাজুসের নানামুখী উদ্যোগ ও প্রচারণা সফলভাবে বাস্তবায়ন করা।

ডিজিটাল ও মিডিয়া মনিটরিং: প্রতিদিন জুয়েলারি খাত ও বাজুস সম্পর্কিত সকল সংবাদ পর্ষবেক্ষন করা এবং বাজুসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা করা।মিডিয়া ম্যানেজমেন্ট: প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং বাজুসের ইতিবাচক ভাবমূর্তি রক্ষা ও তুলে ধরা।

প্রেস রিলিজ ও কনটেন্ট তৈরি: বাজুসের সকল সংবাদ বিজ্ঞপ্তি (Press Release), বক্তব্য, মিডিয়া ব্রিফিং কনটেন্ট এবং প্রাতিষ্ঠানিক বার্তা তৈরি ও প্রেরণ করা।

ইভেন্ট ও প্রেস কনফারেন্স পরিচালন: সংবাদ সম্মেলন, সেমিনার, জুয়েলারি এক্সপো এবং সাংগঠনিক ও ব্যবসায়িক ইভেন্ট আয়োজনে মিডিয়া কভারেজ ও প্রচারণা নিশ্চিত করা।

কর্মস্থল: বাজুস কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা।
বেতন: আকর্ষণীয় বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ছুটি, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্সসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।