...|...|...

চাকরি

জনবল নিয়োগ দেবে এসএমসি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে বিমা-গ্র্যাচুইটি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৭
Shares
জনবল নিয়োগ দেবে এসএমসি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে বিমা-গ্র্যাচুইটি

ছবি: সংগৃহীত

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিসার, ফিল্ড অ্যাডমিন, ফার্মা পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্য ১০ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস স্যুটে দক্ষ হতে হবে, যার মধ্যে বিভিন্ন ফাংশন ও ফর্মুলার ব্যবহার অন্তর্ভুক্ত।
অভিজ্ঞতা: অন্তত ১ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: পারফরম্যান্স বোনাস, মুনাফায় অংশীদারিত্ব, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, মোবাইল বিল, বছরে ৩টি উৎসব বোনাস, দুপুরের খাবার সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।