...|...|...

জাতীয়

জননিরাপত্তা নিশ্চিতে মাঠে ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, রাত ৮:২২
Shares
জননিরাপত্তা নিশ্চিতে মাঠে ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন

ছবি: সংগৃহীত

জননিরাপত্তা নিশ্চিতকরণ ও সড়ক সচল রাখতে মাঠে ঢাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য যেকোনো সহিংসতা ও বিশৃঙ্খলা দমনে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের ৯টি গুরুত্বপূর্ণ জেলায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় গাজীপুরে ১৯ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য শিল্পকারখানা ও মহাসড়কে নিবিড় টহল দিচ্ছেন। যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে বিশেষ স্ট্রাইকিং টিমগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

দুর্বৃত্তদের হামলায় ইতোমধ্যে বেশ কয়েকজন সদস্য আহত হওয়া সত্ত্বেও দমে যাননি আনসার ব্যাটালিয়নের অকুতোভয় বীর সিপাহিরা। বরং শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও জনসাধারণের জানমালের সুরক্ষায় তারা রাজপথে দৃঢ়তার সাথে অবিচল রয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কে দুর্বৃত্তদের সৃষ্ট নানা রকমের প্রতিবন্ধকতা অপসারণ, অগ্নিনির্বাপণ এবং নারী ও শিক্ষার্থীদের প্রতি মানবিক আচরণে দায়িত্বশীল ও প্রশংসনীয় ভূমিকা রাখছেন আনসার ব্যাটালিয়ন সদস্যরা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের সরাসরি তদারকিতে দেশের অর্থনীতির প্রাণশক্তি শিল্পাঞ্চল ও দেশজুড়ে জননিরাপত্তা রক্ষায় এই দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে।