...|...|...

তথ্যপ্রযুক্তি

চ্যাট না খুলেই পড়া যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ, আসছে নতুন ফিচার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ১১:২৮
Shares
চ্যাট না খুলেই পড়া যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ, আসছে নতুন ফিচার

ছবি: সংগৃহীত

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চ্যাটে প্রবেশ না করেই বার্তা পড়ার নতুন সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট চ্যাট না খুলেই সাম্প্রতিক মেসেজগুলোর প্রিভিউ দেখার সুযোগ মিলবে। ফলে মেসেজ পড়লেও প্রেরকের কাছে রিড রিসিপ্ট বা ব্লু টিক যাওয়ার ঝুঁকি থাকবে না।

আইওএস প্ল্যাটফর্মে এই সুবিধা আগে থেকেই থাকলেও এবার অ্যান্ড্রয়েডের জন্য এটি নিয়ে কাজ করছে মেটার এই মেসেজিং অ্যাপ। চ্যাট লিস্টে কোনো চ্যাটে আঙুল চেপে ধরে রাখলে একটি আলাদা উইন্ডো ভেসে উঠবে। ওই প্রিভিউ উইন্ডো স্ক্রল করে আগের বার্তাগুলোও পড়তে পারবেন ব্যবহারকারীরা। বিশেষ এই উপায়ে মেসেজ পড়লেও প্রেরকের কাছে কোনো ব্লু টিক বা রিড রিসিপ্ট পৌঁছাবে না। 

মূল চ্যাট ওপেন না করায় কথোপকথনটি আনরিড অবস্থায় থাকবে। ফলে উত্তর দিতে দেরি হলেও ভুল বোঝাবুঝির কোনো সম্ভাবনা থাকবে না। প্রিভিউ উইন্ডোর পাশাপাশি এতে বেশ কিছু কুইক অ্যাকশন যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সরাসরি চ্যাট পিন, ডিলিট, আর্কাইভ কিংবা রিড হিসেবে চিহ্নিত করা যাবে। পাশাপাশি মোর অপশন থেকে চ্যাট লক করার সুবিধাও থাকতে পারে। ফিচারটি বর্তমানে উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং কবে নাগাদ উন্মুক্ত হবে সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

যেভাবে কাজ করবে চ্যাট প্রিভিউ

নতুন ফিচারটি চালু হলে নির্দিষ্ট কোনো চ্যাটের ওপর কিছুক্ষণ আঙুল চেপে রাখলেই একটি প্রিভিউ উইন্ডো দেখা যেতে পারে। সেখানে কথোপকথনের সাম্প্রতিক বার্তাগুলো প্রদর্শিত হবে। চাইলে ওই উইন্ডোর মধ্যে স্ক্রল করে আগের মেসেজগুলোও পড়তে পারবেন ব্যবহারকারীরা। এই সুবিধার বিশেষ দিক হলো, মেসেজ দেখতে মূল চ্যাটে প্রবেশের প্রয়োজন হবে না। ফলে প্রিভিউ উইন্ডো থেকে বার্তা পড়লেও কথোপকথনটি আনরিড বা না-পড়া অবস্থায় রাখার সুযোগ থাকতে পারে। এতে প্রেরকের কাছে ব্লু টিক পৌঁছানোর বিষয়টি এড়ানো সম্ভব হতে পারে।

এক জায়গা থেকেই মিলবে একাধিক নিয়ন্ত্রণ

শুধু মেসেজ পড়াই নয়, নতুন এই পর্দা থেকেই কথোপকথন পরিচালনার একাধিক বিকল্প পাওয়া যাবে। কোনও চ্যাটকে অপঠিত হিসেবে চিহ্নিত করা, উপরে আটকে রাখা, আর্কাইভে পাঠানো, নির্বাচন করা কিংবা মুছে ফেলার সুযোগ থাকতে পারে। এ ছাড়াও ‘মোর অপশনস’ নামে একটি আলাদা তালিকা থাকার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে চ্যাট লক করা, নির্দিষ্ট তালিকায় যোগ করা, কথোপকথনের তথ্য দেখা কিংবা ফোনের মূল পর্দায় সরাসরি চ্যাট খোলার শর্টকাট তৈরি করার মতো সুবিধাও মিলতে পারে। ফলে ছোটখাটো কাজের জন্য বারবার চ্যাটের ভিতরে ঢুকতে হবে না।

নীল টিক ছাড়াই জানা যাবে বার্তা

এই ফিচারের সবচেয়ে আকর্ষণীয় দিক হল গোপনীয়তা। চ্যাটের ভিতরে না ঢুকে প্রিভিউ থেকেই মেসেজ পড়লে প্রেরকের কাছে নীল টিক পৌঁছবে না। অর্থাৎ, ব্যবহারকারী বার্তা সম্পর্কে জেনেও নিজের অপঠিত থাকার অবস্থা বজায় রাখতে পারবেন। তবে কবে এই সুবিধা সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হবে, তা এখনও স্পষ্ট নয়। ফিচারটি আপাতত তৈরির পর্যায়ে রয়েছে। পরীক্ষামূলক সংস্করণে কবে আসবে, সে সম্পর্কেও সংস্থার তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ব্যক্তিগত কথোপকথনের পাশাপাশি পেশাগত কাজেও হোয়াটসঅ্যাপের ব্যবহার বাড়ছে। সেই কথা মাথায় রেখেই ব্যবহারকারীদের সময় বাঁচানো এবং বার্তা পরিচালনা আরও সহজ করতে একের পর এক নতুন সুবিধা নিয়ে কাজ করছে মেটা।