বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হলে আঞ্চলিক বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (৬ নভেম্বর) সিলেটের উইন্ডসর হোটেলে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কেয়ারের এক যুগ পূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রস্তাবিত এ যোগাযোগ ব্যবস্থা চালু হলে চট্টগ্রাম থেকে মাত্র ২৪ ঘণ্টায় পণ্যবাহী ট্রাক চীনের ভূখণ্ডে পৌঁছাতে পারবে বলে জানিয়েছেন তিনি। তার মতে, প্রতিবেশী দেশগুলোর সাথে বাণিজ্য বাড়লে পারস্পরিক সম্পর্কও বিকশিত হয়।


