...|...|...

সারাদেশ

চাষাবাদের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট: ১৭ ঘণ্টা আগে
চাষাবাদের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় রুদ্রনগর গ্রামে মাঠে চাষাবাদের সময় নাজমুল (৩২) নামে এক যুবক বজ্রপাতে মারা গেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে নাজমুল কৃষি জমিতে পাওয়ার ট্রিলার দিয়ে চাষাবাদ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।