...|...|...

সারাদেশ

এখন থেকে শাহজালাল মাজারের টাকা প্রতি মাসে গণনা করা হবে

সিলেট প্রতিনিধি
আপডেট: ১ ঘণ্টা আগে
এখন থেকে শাহজালাল মাজারের টাকা প্রতি মাসে গণনা করা হবে
হযরত শাহজালাল (রহ.)-সহ সিলেটের ঐতিহ্যবাহী মাজারগুলোর ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (২৬ জুন ) সকালে একদিনের সিলেট সফরে এসে তিনি এ বৈঠকে অংশ নেন।
বৈঠকে সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক, মহানগর বিএনপির সভাপতি ও নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা পরিষদ প্রশাসক এবং মাজার কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সামনে মন্ত্রী জানান, প্রতি মাসে শাহজালাল মাজারের দানবাক্সের হিসাব প্রকাশ করা হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা নিয়মিত এই হিসাব জনসমক্ষে উপস্থাপন করবে।
তবে সম্প্রতি আলোচিত জেলা প্রশাসক বদলির বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বিষয়টিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত উল্লেখ করে এড়িয়ে যান।
মাজারের দীর্ঘদিনের অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতা নিয়ে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, মন্ত্রীর এই সফর ও বৈঠককে তারই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সিলেটবাসীর প্রত্যাশা, এই উদ্যোগ কেবল ঘোষণায় সীমাবদ্ধ না থেকে বাস্তবে কার্যকর হোক।