...|...|...

সারাদেশ

চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ট্রাক, নিহত ১

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫২
Shares
চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ট্রাক, নিহত ১

নারায়ণগঞ্জের বন্দরে মালবাহী ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ফার্নিচার দোকানে ঢুকে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (৩ অক্টোবর) রাতে ১০টায় উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আরও চারজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকচাপায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। নিহতের  লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।