স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শরিয়াহভিত্তিক বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ইউনিট হেড অব কর্পোরেট ব্যাংকিং পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৯ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি
পদের নাম: ইউনিট হেড অব কর্পোরেট ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস (MS Office) ব্যবহারে পারদর্শিতা এবং ব্যবসায়িক কৌশল প্রণয়নে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩০ থেকে ৫০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, ক্রেডিট কার্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, বৈশাখী বোনাস, আসবাবপত্র ভাতা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


