...|...|...

চাকরি

চাকরি দেবে ব্র্যাক, বিমাসহ রয়েছে প্রভিডেন্ট ফান্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩১
Shares
চাকরি দেবে ব্র্যাক, বিমাসহ রয়েছে প্রভিডেন্ট ফান্ড

ছবি: সংগৃহীত

ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠানটি সুপারভাইজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।এরই মধ্যে রয়েছে ২৫ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজ
পদের নাম: সুপারভাইজার
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: কৃষিতে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে (যেমন-এমএস ওয়ার্ড, এক্সেল) পারদর্শী হতে হবে এবং ইন্টারনেট ব্যবহারের জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।