জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি এ বাণিজ্যিক ব্যাংকটি তাদের সার্ভিস কোয়ালিটি বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৯ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা নির্ধারিত মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।
প্রতিষ্ঠানের নাম : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ : সার্ভিস কোয়ালিটি
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা : প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপনায় দক্ষ। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে ভালো ধারণা।
অভিজ্ঞতা : কমপক্ষে ২ থেকে ৬ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : উল্লেখ নেই
কর্মস্থল : ঢাকা
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


