...|...|...

সারাদেশ

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২৪
Shares
চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ। ছবি: টাইমস টুডে

চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে নির্মিত শহীদদের স্মৃতি ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক, জড়িত কাউকে শনাক্ত ও গ্রেফতার করতে না পারলেও পুলিশ জানিয়েছেন, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। 

শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে স্মৃতিস্তম্ভের পাদদেশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভ বেদির নিচের অংশে টায়ারে পেট্রোল দিয়ে আগুন দেয়। আগুন জ্বলে ওঠার পরপরই দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে স্মৃতিস্তম্ভ বেদির নিচের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের গোড়ায় টায়ার দিয়ে আগুন ধরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে দ্রুত পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্বৃত্তরা হঠাৎ করে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।