চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়টি চারটি ক্যাটাগরিতে মোট ৯ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র আগামী ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টার মধ্যে নির্ধারিত ঠিকানায় পৌঁছাতে হবে।
প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)
পদের ক্যাটাগরি: ৪টি
মোট শূন্যপদ: ৯টি
চাকরির ধরন: বিশ্ববিদ্যালয় চাকরি
শিক্ষাগত যোগ্যতা: পদভেদে জেএসসি বা সমমান থেকে স্নাতক ও ডিভিএম ডিগ্রি পর্যন্ত যোগ্যতা চাওয়া হয়েছে।
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
কর্মস্থল: ঢাকা ও চট্টগ্রাম।
বেতন গ্রেড: গ্রেড-৯ থেকে গ্রেড-২০।
আবেদন ফি: পদভেদে ৫০ থেকে ২০০ টাকা। পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফটের মাধ্যমে ফি জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি: ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফি সংযুক্ত করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করতে নির্ধারিত লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।


