...|...|...

সারাদেশ

মাদারীপুরে পরিত্যক্ত স্থান থেকে  কিশোরীর মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, বিকেল ৫:১৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৫৮
Shares
মাদারীপুরে পরিত্যক্ত স্থান থেকে  কিশোরীর মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরে মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাখরেরকান্দি গ্রামের একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাখরেরকান্দি দারুসসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার পাশে একটি পরিত্যক্ত জায়গায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি শিবচর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

পুলিশ জানায়, এখন পর্যন্ত নিহত কিশোরীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ২০ থেকে ২৩ বছর বলে ধারণা করা হচ্ছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।